NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অব্যাহত থাকবে


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৯ এএম

>
ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অব্যাহত থাকবে

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক বিনিয়োগ, বাণিজ্যসহ নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান তার বক্তৃতায় দুদেশের অর্ধশতকের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন।