NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নারী এশিয়া কাপে পাকিস্তানের বড় জয়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

নারী এশিয়া কাপে পাকিস্তানের বড় জয়

স্পোর্টস ডেস্ক: বড় জয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান নার‌ী ক্রিকেট দল। রবিবার সিলেটে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা। মালয়েশিয়ার দেওয়া ৫৮ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় মাত্র ৯ ওভারেই।

ওপেনার সিদ্রা আমিন ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন।

 

অপর ওপেনার মুনিবা আলী ২১ ও অধিনায়ক বিসমাহ মারুফ ৮ রানে অপরাজিত থাকেন।

 

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে মালয়েশিয়া। পাকিস্তানি বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৫৭ তুলতে সমর্থ হয় মালয়েশিয়ার মেয়েরা। এলসা হান্টার ২৯ রানে অপরাজিত থাকেন, আর ওয়ান জুলিয়ার ব্যাট থেকে আসে ১১ রান। আর কোনো মালয়েশিয়ান ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি।

পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল ১৯ রানে তিন উইকেট শিকার করেন। তবে ৪ ওভারে মাত্র ১৩ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তুবা হাসান।