NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

>
নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে নিউজিল্যান্ডে। দলের সঙ্গে প্রায় সবাই থাকলেও টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এখনো পা রাখেননি ব্ল্যাকক্যাপদের দেশে। সব ঠিক থাকলে আগামীকাল ৪ অক্টোবর, মঙ্গলবার সাকিবকে পাবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের উদ্দেশে গেল শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। অবশ্য সে দলের বহরে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনকেও দেখা যায়নি দলে।

সাকিব এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে তিনি খেলেছেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল)। সেখানে অবশ্য সময়টা মন্দ কাটেনি। দুটো ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাকিব। সেই তৃপ্তি নিয়ে এবার দেশে না ফিরে সোজা নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

চার স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম ছিলেন সফরে। গতকাল রোববার ব্লাকক্যাপদের দেশে পৌঁছে একদিন বিরতি দিয়েই আজ সোমবার অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। এরপর ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ ফের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপে বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।