NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা উইন্ডিজের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

>
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা উইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 

১২ সদস্যের এই দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো ক্রিকেটাররা। উইন্ডিজ জানিয়েছে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই খেলবেন না তিনি। এছাড়াও রোচ দলে নেই ইংল্যান্ডে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কারণে। 

দুই টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে। প্রথম টেস্টটি শুরু ১৬ জুন, ভেন্যু অ্যান্টিগা। ২৪ জুন সেন্ট লুসিয়ায় সিরিজের পরের টেস্টটি মাঠে গড়াবে। সিরিজ শুরুর আগে ১০ জুন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
ক্রেইগ ব্র‍্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজেরি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।