NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের নাটকীয় জয়


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০২:২৩ পিএম

>
দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের নাটকীয় জয়

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (৫ অক্টোবর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ই-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

নির্ধারিত সময়ে খেলা ১-১। ইনজুরি সময় চলছে। যে কোনো সময় বাজবে রেফারির শেষ বাঁশি। সেই সময় বাংলাদেশ আত্মঘাতী গোল পায়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম গোলটিও আত্মঘাতী।

ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ (১-০)। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মিনিট সতের পর সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের উড়ন্ত শট নেন। কিন্তু ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি স্বাগতিক গোলকিপার সোহানুর রহমান (১-১)। গ্যালারিতে উপস্থিত প্রায় আড়াই হাজার দর্শক স্তব্ধ হয়ে পড়েন। নিরবতা নেমে আসে কমলাপুর স্টেডিয়ামে।

সেই দর্শকরাই ম্যাচ শেষে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন। কারণ নির্ধারিত ৯০ মিনিট পার হলে যোগ হয় আট মিনিট। সেই আট মিনিটের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে লম্বা থ্রো করেন মো. রাতুল। উড়ে আসা বলে ব্যাক হেড করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। বল উড়ে গিয়ে পোস্টের কাছে পড়ছিল। সেই বল সিঙ্গাপুরের গোলকিপার আইসাক লি গ্রিপে নিতে গিয়ে ব্যর্থ হন। তার হাত ফসকে বল গোললাইন গড়িয়ে জালে প্রবেশ করে (২-১)। উল্লাসে মেতে উঠেন গ্যালারিতে উপস্থিত আড়াই হাজার দর্শক।