NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অবশেষে অধিনায়কের দেখা পেল টাইগাররা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ পিএম

অবশেষে অধিনায়কের দেখা পেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ টি-টোয়েন্টি দল অবশেষে অধিনায়কের দেখা পেল। অনেক নাটকীয়তা শেষে আজ বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বলতে গেলে দীর্ঘদিন পর অধিনায়কের সাক্ষাত পেল বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সাকিব না থাকায় বিশ্বকাপের আগে কোনো ফটোসেশনও হয়নি।

এমনকী আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ফটোসেশনেও প্রক্সি দিয়েছেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

এশিয়া কাপের ব্যর্থতা শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব। এ কারণে তিনি বিশ্বকাপ উপলক্ষে দলের অনুশীলনে ছিলেন না। আরব আমিরাতে সাত দিনের ক্যাম্প তথা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পায়নি দল। কথা ছিল, সাকিব নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সেই মতো ওয়েস্ট ইন্ডিজ থেকে গত ৪ অক্টোবর তার নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা ছিল সাকিবের। কিন্তু বিমানের টিকিট জোগার করতে না পেরে যেতে পারেননি।

এ কারণে সাকিবকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিয়ে ফটোশ্যুট হয়। যাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নুরুল হাসান সোহান। এরপর আজ অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। তার যোগদানের বিষয়টি নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজ বলেছেন, 'সাকিব ভাই আজ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের টিমের জন্য এটা বড় একটা অ্যাডভান্টেজ। গত সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন যেহেতু উনি এসেছেন, আমাদের দলটা পরিপূর্ণ হয়েছে। আমরা একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব। '