NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:১১ এএম

>
সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

সিরিজের প্রথম ম্যাচে লড়াইটা বেশ ভালোই জমিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেটাও করতে পারেনি নিকোলাস পুরানের দল। সিরিজ নির্ধারনী ম্যাচে ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ক্যারিবীয়রা। আর তাতে সহজ জয় তুলে সিরিজ নিজেদের করল স্বাগতিকরা। 

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা ও সিরিজ সেরার খেতাব জিতেছেন ডেভিড ওয়ার্নার। 

ব্রিসবেনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। উড়ন্ত ফর্মে থাকা ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শুরুতেই ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আলজারি জোসেফ। কিন্তু দ্বিতীয় উইকেটে অজিদের বড় সংগ্রহের ভিত এনে দেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। 

১০ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করে ওয়ার্নার ফিরলে কিছুটা বিপর্যয়ে পড়ে অজিরা। তবে সেটা সামলে নেন স্টিভ স্মিথ ও টিম ডেভিড। মারকুটে ব্যাটিংয়ে ২০ বলে ৪২ রান করে ফেরেন টিম ডেভিড। পরের ওভারে ফেরেন স্টিভ স্মিথও। শেষ দিকে ম্যাথু ওয়েডের ১৪ বলে ১৬ রানের ইনিংসে ১৭৮ রানে থামে অজিদের ইনিংস। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৬ রানে কাইল মেয়ার্সকে হারায় ক্যারিবীয়রা। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি ব্রেন্ডন কিং। অধিনায়ক নিকোলাস পুরান ফিরেছেন ২ রানে। 

দলীয় সর্বোচ্চ ২৯ রান করতে জনসন চার্লস খরচ করেছেন ৩০ বল। জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল ও আকিল হোসেনরা ছোট ছোট ক্যামিও ইনিংস খেললেও তা প্রতিরোধ গড়ার জন্য যথেষ্ট ছিল না। ১৪৭ রানে থামে সফরকারীদের ইনিংস। 

৪ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। একটি করে উইকেট গেছে ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পার ঝুলিতে।