NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

চুক্তির ৬ মাস না পেরোতেই আবারও পিসজি ছাড়তে চাইছেন এমবাপে


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৪:৫০ এএম

>
চুক্তির ৬ মাস না পেরোতেই আবারও পিসজি ছাড়তে চাইছেন এমবাপে

অনেক নাটকীয়তার পর চলতি বছরের মে মাসে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন কাইলিয়ান এমবাপে। কিন্তু সে ঘটনার কয়েক মাস পরেই আবার নতুন টুইস্ট নিয়ে এসেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, জানুয়ারিতে পিএসজি ছাড়তে চান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। 

শৈশবের স্বপ্ন পূরণ করতে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চেয়েছিলেন এমবাপে। ইউরোপীয় চ্যাম্পিয়নদের সঙ্গে কথাবার্তাও ছিল প্রায় চূড়ান্ত হয়ে। কিন্তু শেষমেষ রাজনৈতিক চাপ ও বড় অঙ্কের টাকায় পিসজিতেই থাকতে রাজি হয়ে যান ২৩ বর্ষী স্ট্রাইকার। 

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয় এমবাপের। কিন্তু চুক্তির কয়েক মাসের মাথায়ই ক্লাব কর্তৃপক্ষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তার। গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের জুলাইতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে তখন সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব না হলেও আগামী বছরের জানুয়ারি মাসে ক্লাব ছাড়তে মরিয়া তারকা এ ফরোয়ার্ড। 

এমবাপেকে যেতে দিতে সমস্যা নেই পিএসজিরও। তবে এক্ষেত্রে ফ্রান্সের ক্লাবটি জুড়ে দিয়েছে বড় শর্ত। রিয়াল মাদ্রিদ বাদে যেকোনো ক্লাবে যেতে পারবেন ফ্রেঞ্চ তারকা। এমন পরিস্থিতিতে এমবাপের ভবিষ্যত ঠিকানা হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে লিভারপুলের। কারণ গত মৌসুমেই তাকে পেতে চেষ্টা চালিয়েছিল ইংলিশ জায়ান্ট ক্লাবটি।