NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

৯৮ রানে থামল বাংলাদেশ, প্রস্তুতিতে ধাক্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

>
৯৮ রানে থামল বাংলাদেশ, প্রস্তুতিতে ধাক্কা

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আফগানিস্তানের ১৬০ রানের বিপরীতে মাত্র ৯৮ রান করতে পেরেছে সাকিবরা। এতে আরও একবার বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে তারা সংগ্রহ করে ১৬০ রান। ১৭ বলে ৪১ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ৩৯ বলে ৪৬ রান।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকি, মুজিব উর রহমানদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৯৮ রান।

বাংলাদেশের পক্ষে আজ উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে সফলতার মুখ দেখেনি এ জুটি। ১২ রান করে শান্ত ফারুকির বলে বোল্ড হলে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব-সৌম্যও। চার বলে ১ রান করে আউট হয়েছেন সৌম্য। সমান ১ রান করে সাকিবও আউট হয়েছেন ফারুকির বলে।

আফিফ-রাব্বি রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়েছেন। সোহান চেষ্টা করেও ১৩ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোসাদ্দেক ২৯ রান করলেও সেটি কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

১৯ অক্টোবর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে।