NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ডের ইতিহাস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভে ওভালে ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়ে দিয়েছে স্কটিসরা। উইন্ডিজের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি জয়।

স্কটিসদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে।

 

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেসন হোল্ডার। এছাড়া কাইল মেয়ার্স ২০ ও ব্রেন্ডন কিং ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়াট। দুটি করে শিকার ব্যাড হোয়েল ও মাইকেল লিসকের।

 

এর আগে, টসে জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ। জর্জ মানসির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তিনে নামা ম্যাথিউ ক্রস ফিরেন মাত্র তিন রান করে। দ্বাদশ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন অধিনায়ক রিচি বেরিংটনও (১৬)। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার মানসি। শেষ পর্যন্ত খেলে এই বাঁহাতি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৬ রানে। কোনো ছক্কা না থাকলেও মানসি হাঁকান ৯টি চার।

মানসিকে দারুণ সঙ্গ দেন কালাম ম্যাকলয়েড ও ক্রিস গ্রিভস। ম্যাকলয়েড ১৪ বলে ২৩ ও গ্রিভস ১১  বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।