NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

গোপন কক্ষে সিসি ক্যামেরা ভোটারের অধিকার লঙ্ঘন : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৮:০০ এএম

গোপন কক্ষে সিসি ক্যামেরা ভোটারের অধিকার লঙ্ঘন : তথ্যমন্ত্রী

ঢাকা: নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গোপন কক্ষ গোপন কক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে। কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত।

 

 

আজ বুধবার (১৯ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায়, তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। সিসি ক্যামেরা লাগানো যেতে পারে; কিন্তু গোপন কক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লঙ্ঘি হয় বলে আইনজ্ঞরা বলছেন। এটা আমি বলছি না, আইনজ্ঞরা বলছেন। এটি সবার অভিমত। ’

তিনি বলেন, কক্ষে সিসি ক্যামেরা থাকতে পারে, তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে কি সেটা গোপন থাকল?

তথ্যসচিব মকবুল হোসেনের বাধ্যতামূলক অবসরের বিষয়ে তিনি বলেন, ‘কোনো কর্মকর্তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ’ তবে এ ধরনের ঘটনার পেছনে অবশ্যই কারণ থাকে বলে জানান তিনি।