NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কর্মীদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ এএম

>
কর্মীদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

বাহরাইনের কোম্পানি তালাবাতে কর্মরত বাংলা‌দে‌শি কর্মী‌দের স‌ঙ্গে মতবিনিময় ক‌রে তা‌দের সুযোগ সুবিধার খোঁজ খবর নি‌য়ে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোয়াইদ আকিলের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাষ্ট্রদূত বাংলাদে‌শি‌দের খোঁজ নেন বলে বুধবার (১৯ অ‌ক্টোবর) রাতে এক বার্তায় জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, তালাবাতের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতকে তাদের কার্যালয়ে স্বাগত জানান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের স‌ঙ্গে আলোচনা ক‌রেন রাষ্ট্রদূত।

পরে রাষ্ট্রদূত তালাবাতে কর্মরত প্রায় ৩০-৩৫ জন কর্মীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুযোগ সুবিধার বিষয়ে জানতে চান। বাংলাদেশি কর্মীরা রাষ্ট্রদূতকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে, রাষ্ট্রদূতের স‌ঙ্গে বৈঠ‌কে তালাবাতের ব্যবস্থাপনা পরিচালক কর্মীদের সমস্যার সমাধান ও সুযোগ সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

দূতাবাস জানায়, কোম্পানির তথ্যানুযায়ী বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী তাদের কোম্পানিতে কর্মরত রয়েছেন। 

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।