NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

করোনায় শনাক্ত কমে ১০২, মৃত্যু এক জনের


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ পিএম

করোনায় শনাক্ত কমে ১০২, মৃত্যু এক জনের

ঢাকা: শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্তদের একজন মারা গেছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৩ দশমিক ৪০ শতাশ। যা আগের দিন ছিল ৩ দশমিক ৬০ শতাংশ।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ সারা দেশে ৮৮২টি চলমান পরীক্ষাগারে দুই হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জন শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬৯ ঢাকার বিভাগের। ৪ জন ময়মনসিংহ বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৫ জন রংপুর বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ৪ জন সিলেট বিভাগের। খুরনা বিভাগে কেউ শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে মোট কভিড শনাক্ত রোগী সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।