NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

১৬ ওভারে বাংলাদেশের চাই ১৫১


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৭ এএম

>
১৬ ওভারে বাংলাদেশের চাই ১৫১

বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। খেলা শুরু হচ্ছে আর ২০ মিনিটের মধ্যেই। ওভার কমে এসেছে, কমেছে বাংলাদেশের লক্ষ্যও। এখন ৯ ওভারে বাংলাদেশের চাই ৮৫ রান।

এর আগে ১৮৫ রানের লক্ষ্যতাড়ায় শুরুর প্রয়োজন, লিটন দাস ঠিক সেই শুরুটাই এনে দিয়েছিলেন দলকে। ফিফটি তুলে নিয়েছিলেন মাত্র ২১ বল খেলেই। তবে ওপাশে শান্ত যেন একেবারে শ্লথ, লিটনের ঝোড়ো ব্যাটিংয়ের বিপরীতে তিনি ১২ বল খেলে করেছিলেন মোটে ৪ রান।

লিটন আজ ভাগ্যের সহায়তাও পেয়েছেন বৈকি! দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন। দীনেশ কার্তিক সে বলটা হাতে নিয়ে উদযাপনও শুরু করে দিয়েছিলেন। তবে পরে আম্পায়ার্স রিভিউতে দেখা গেল, বলটা কার্তিকের হাতে পৌঁছানোর আগে মাটি ছুঁয়ে গিয়েছিল। 

এরপর আবারও ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। সেটাও দীনেশ ধরতে পারেননি।

অ্যাডিলেড ওভাল এরপর দেখেছে লিটন দাসের রুদ্ররূপ। ৭ চার আর তিন ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি, তাও মাত্র ২১ বল খরচায়। 

লিটন যখন বাংলাদেশকে এনে দিয়েছেন উড়ন্ত এক সূচনা, ওপাশে শান্ত ছিলেন দারুণ ‘শান্ত’। পাওয়ারপ্লেতে ১২ বল খেলে শান্ত করেছেন মোটে ৪ রান। নাহয় বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতো বৈকি! 

তবে যা হয়েছে তাও কম কিছু হয়নি। সাত ওভার শেষেই বাংলাদেশ তুলে ফেলে ৬৬ রান।

এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে আসে বৃষ্টি। খেলা হয়ে যায় বন্ধ। বৃষ্টি যদি এভাবেই চলতে থাকত তাহলে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে জিতে যেত বাংলাদেশ। তখন বৃষ্টি আইনে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ।