NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৩:৩৯ এএম

>
বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের সবকটি ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। চেয়ে থাকতে হবে অন্য সব খেলার দিকেও। এমন সমীকরণ নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাবর আজমের দল। পাকিস্তানের এই ম্যাচে চোখ রাখতে হবে বাংলাদেশকেও। শেষ চারে যেতে হলে পাকিস্তানের মতো সমীকরণ যে সাকিব আল হাসানদেরও!

এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে বাবর আজমকে। টস জিতে তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কারণ হিসেবে জানালেন, আগে ব্যাট করে রান তুলে দক্ষিণ আফ্রিকাকে ফেলতে চান বড় রানের চাপে। 

ওদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, ‘টস জিতলে আমরা ব্যাটিংই করতে চাইতাম। এখানের উইকেটটা শুকনো মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় সবুজ দেখাচ্ছে। আগে ব্যাট করলেই এখানে সুবিধা পাওয়া যাবে বলে মনে হচ্ছে।’

দুই দলে আছে একটি করে পরিবর্তন। চোটগ্রস্ত ফখর জামানের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ হারিস। আর দক্ষিণ আফ্রিকা দলে ডেভিড মিলারের বদলে ঢুকেছেন হাইনরিখ ক্লাসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ