NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘বদলে যাওয়া’ অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল আফগানরা


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৭:২৩ পিএম

>
‘বদলে যাওয়া’ অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল আফগানরা

সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে আজ অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। এমন এক ম্যাচে আজ অস্ট্রেলিয়া বড় পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে। অধিনায়ক অ্যারন ফিঞ্চকেই একাদশ থেকে ছেঁটে ফেলেছে। এছাড়াও আছে আরও দুটো পরিবর্তন। 

সেই বদলে যাওয়া অস্ট্রেলিয়া অবশ্য টসে জিততে পারেনি। আফগান অধিনায়ক মোহাম্মদ নবী টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়া একাদশ

ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হেইজেলউড

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান ঘানি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, দারভিশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী