NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৬:২২ এএম

রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: হতাশ হয়ে মাটিতে বসে পড়লেন রশিদ খান। লেগ স্পিন সুপারস্টার আজ ব্যাট হাতেই দলকে জেতানোর প্রতিজ্ঞা করেছিলেন। তিন বলে দরকার ছিল ১৭ রান। মার্কাস স্টয়নিসকে বিশাল ছক্কা হাঁকালেন রশিদ খান।

 

পরের দুই বলে দরকার ১১। অজিদের মাথায় হাত! পঞ্চম বলটিও সজোরে মেরেছিলেন রশিদ, সেটি থেকে আসে ২ রান। শেষ বলে বাউন্ডারি। এভাবেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে তিন পরাজয় আর দুটিতে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হলো আফগানদের বিশ্বকাপ অভিযান।

 

রান তাড়ায় নেমে ১৫ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। উসমান গনি ফিরেন ২ রানে। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তো ১৭ বলে ৩০ রানের দারুণ ইনিংস উপহার দেন। তিন এবং চার নম্বরে নামা ইব্রাহিম জারদান (৩৩ বলে ২৬) আর গুলবাদিন নাইব (২৩ বলে ৩৯) আফগানদের জয়ের পথে রেখেছিলেন। গুলবাদিন রান আউট হতেই ছন্দঃপতন। দ্রুত পড়ে যায় আরো তিন উইকেট। আট নম্বরে নেমে ২৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রশিদ খান। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছক্কার মার। ৭ উইকেটে ১৬৪ রানে থামে আফগানরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৮ রান তোলে অস্ট্রেলিয়া। শুরু থেকেই ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ফজলহক ফারুকীর বলে ক্যামেরন গ্রিনের (৪) বিদায়ে দলীয় ২২ রানেই ভাঙে ওপেনিং জুটি। ১৮ বলে ২৫ রান করে ওয়ার্নারও ধরেন প্যাভিলিয়নের পথ। তিনে নেমে ৩০ বলে ৩ চার ২ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মিচেল মার্শ। ফিঞ্চের জায়গায় একাদশে সুযোগ পাওয়া স্টিভেন স্মিথ আজও ব্যর্থ।

নাভিন উল  হকের বলে আউট হন ৪ রান করে। অজিদের আসল খেলাটা খেলে দেন ম্যাক্সওয়েল। এই বিধ্বংসী ব্যাটার ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস না খেললে আরো বিপদে পড়ত অজিরা। শেষ ৪ উইকেট তারা হারিয়েছে ২০ রানের মধ্যে। ২১ বলে ২৫ রান করে স্টয়নিসও ছোট্ট অবদান রেখেছেন। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। দুটি নিয়েছেন ফজলহক ফারুকী।