NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ফরিদপুরের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু হ‌চ্ছে : সিইসি


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ এএম

>
ফরিদপুরের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু হ‌চ্ছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফ‌রিদপুর-২ আসনের উপ‌-নির্বাচন ক্লোজ সা‌র্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকে এখনও কোনো অ‌নিয়ম পাওয়া যায়‌নি।

শ‌নিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তি‌নি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ কর‌ছি। কোনো অ‌নিয়ম দেখতে পা‌চ্ছি না। শা‌ন্তিপূর্ণ প‌রিবে‌শে ভোটগ্রহণ চলছে। 

কাজী হা‌বিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২‌টি সি‌সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বা‌হিনী মোতায়েন রয়েছে। 

এ সময় স্থ‌গিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের অ‌নিয়মের অ‌ভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তি‌নি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত কর‌লেও ক‌মিশন সবক‌টি কে‌ন্দ্রের তদন্ত কর‌তে চায়। বা‌কি ৯৪‌টি কে‌ন্দ্রের তদন্তের জন্য ক‌মি‌টি‌কে আরও সাত‌দিন সময় দেওয়া হ‌য়ে‌ছে। তারপরই ব্যবস্থা।