NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ভ্যান ডাইককে অধিনায়ক করে ডাচদের বিশ্বকাপ দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:১০ এএম

>
ভ্যান ডাইককে অধিনায়ক করে ডাচদের বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে নিজেদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। শুক্রবার বিশ্বকাপের জন্য দল প্রকাশ করেছে তারা। লুক ডি ইয়ং, ভার্জিল ভ্যান ডাইককে নিয়ে দারুণ এক দল গঠন করেছে ডাচরা। ২০১০ সালে ফাইনাল খেললেও সেবার কাপের স্বাদ পায়নি, স্পেনের কাছে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ডাচদের।

২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে ডাচরা। গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ  কাতার ও ইকুয়েডর।

নেদারল্যান্ডস স্কোয়াড:

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিয়েস নোপার্ট, রেমকো পাসভির।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রাইস, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিস ডি লিট, টাইরেল ম্যালেসিয়া, স্টেফান ডি ভ্রিজ, ।

মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্ঘুইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট।