NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:২৫ এএম

>
আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার

কাতার বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে তারকা ফুটবলার নেইমারসহ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিতের ব্রাজিল। ২০১৪ এবং ২০১৮ সালের পর জীবনের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। কাতার উড়ে যাওয়ার আগে নেইমার তার ভবিষ্যৎ পরিকল্পনায় তেমনটাই জানিয়ে দিলেন।

গ্লোবো.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি।’ 

নেইমার আরও বলেন, ‘আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কি না! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি শেষটা ভালো ভাবেই করব।’

ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে কিংবদন্তি পেলের। তার ঠিক পরেই রয়েছে নেইমার। পেলে করেছেন ৭৭ গোল। নেইমারের ঝুলিতে রয়েছে ৭৫ গোল। বিশ্বকাপে দু'গোল করে তিনি পেলেকে স্পর্শ করবেন। আর তিন গোল করলে পেলেকে ছাপিয়ে ইতিহাস লিখবেন দেশের জার্সিতে। 

রেকর্ডের প্রসঙ্গে নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো। আমি কখনও সংখ্যার কথা ভাবিনি। কাউকে কখনও ছাপিয়ে যেতেও চাইনি। না ইচ্ছা ছিল রেকর্ড ভাঙারও। আমি শুধু ফুটবলই খেলতে চাই।’ 

কিংবদন্তি পেলে সম্পর্কে নেইমান বলেন, ‘পেলে মানেই ব্রাজিল, পেলে মানেই ফুটবল। তিনি আমাদের দেশেরে জন্য একজন সফল ব্যক্তি। তার জন্য শ্রদ্ধা এবং উষ্ণ ভালোবাসা সব সময় থাকবে।’

গত বছর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযানে নামছে।