NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩২ এএম

>
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিবনাথ রায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ এ সম্পর্ক আরো জোরদার করতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।