NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

একই পোস্টে দুই গোলরক্ষক


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৬:৪০ পিএম

>
একই পোস্টে দুই গোলরক্ষক

ফুটবল ম্যাচে অনেক সময়ই পিছিয়ে থাকা দলের গোলরক্ষককে গোলবার ছেড়ে সামনে এগিয়ে খেলতে দেখা যায়। ম্যাচের শেষদিকে আক্রমণের গতি বাড়ানোর জন্য এমনটা করে থাকেন তারা। কিন্তু এবার জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যা করলেন তা রীতিমতো অবাক করার মতো কাণ্ড।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন। ২-১ ব্যবধানে ম্যাচে তখন এগিয়ে জাপান। খেলা শেষ হতে যখন আর দু-এক মিনিট বাকি, ঠিক তখনই নিজের গোলপোস্ট ছেড়ে জাপানের অর্ধে চলে আসেন জার্মান অধিনায়ক। এগিয়ে থাকা জাপানের সব ফুটবলারই তখন নিজেদের অর্ধে। লক্ষ্য একটাই, যেকোন মূল্যে এ ম্যাচ জেতা।

টানটান উত্তেজনার এমন সময়ে একটা কর্নার পেয়ে যায় জার্মানি। গতখন দলের বাকি সব খেলোয়াড়দের মতো ম্যানুয়েল নয়্যারও চলে আসেন জাপানের গোলপোস্টের সামনে। পোস্টের সামনে এসময় তার ভূমিকাটা অবশ্য ভিন্ন ছিল। সবসময় দলের জন্য গোল বাঁচানো এ গোলরক্ষক তখন জাপানের গোলপোস্টের সামনে এসেছিলেন গোল করতে। 

তবে এতোকিছুতেও কোনো লাভ হয়নি জার্মানদের। কর্নার থেকে উড়ে আসা বলটা হেড করতে মরিয়া হয়ে লাফ দিয়েও নাগাল পাননি নয়্যার। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ২০১৪ সালের চ্যাম্পিয়নদের।