NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ফুটবলযুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হার


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৮ এএম

ফুটবলযুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হার

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। 'বি' গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আল থুমামা স্টেডিয়ামে। ম্যাচটি ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৩৮তম মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক।

 

মাঝমাঠ থেকে বাঁ দিকে দারুণ এক ক্রসে বল পান ডেস্ট। হেড দিয়ে তিনি ঠেলে দেন ডি বক্সের মাঝে। সেখানে থাকা পুলিসিক পাঠিয়ে দেন ইরানের জালে। গোল দিতে গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে।

 

গোলের মিনিট কয়েকের জন্য মাঠ ছাড়েন পুলিসিক। ৪৪ মিনিটে আবার ফিরে আসেন। পুলিসিকের করা ওই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। ৭ পয়েন্ট পেয়ে গ্রুপসেরা ইংল্যান্ড। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।