NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সীমান্ত সুরক্ষায় ঢাকা-দিল্লি বৈঠক


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ পিএম

>
সীমান্ত সুরক্ষায় ঢাকা-দিল্লি বৈঠক

সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দিল্লিতে বৈঠক করেছে ভারত ও বাংলাদেশ। দু'দেশের ১৮তম ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, গত মাসে দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের ফাঁকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলাদা করে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের সূত্র ধরেই গতকাল বিস্তারিত আলোচনায় বসে দিল্লি ও ঢাকা।

বৈঠকে সীমান্ত দিয়ে মাদক ও সোনা পাচার, মানুষ পাচার, অনুপ্রবেশ, গরু, জাল টাকা ও অস্ত্র পাচারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার।