NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নয়াপল্টনের সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র দূতাবাস


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ এএম

>
নয়াপল্টনের সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র দূতাবাস

বিএন‌পির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জা‌নিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। পাশাপা‌শি সহিংসতার খবরগুলোর সুষ্ঠু তদন্তের দা‌বি জা‌নিয়েছে দেশ‌টি।

বৃহস্প‌তিবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃ‌তিতে এ দা‌বি জানান। 

মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন, আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। 

পিটার হাস ব‌লেন, যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক যুবক মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। কার্যালয় থেকে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমানসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।