NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

তারেক জিয়াকে দেশে এনে বিচার করব : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১২:৫৭ পিএম

তারেক জিয়াকে দেশে এনে বিচার করব : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করব, তারেক জিয়াকে ফেরত পাঠাতে বলব। এ দেশে নিয়ে এসে ওর সাজা বাস্তবায়ন করব। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে নগর ও সহযোগী সংগঠনের যৌথ সভায় গণভবন থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, বিএনপির অপকর্মের জন্য ইমার্জেন্সি আসলো।

 

আর মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেল। এত সাহস থাকলে দেশে ফিরে আসল না কেন? অথচ আমাকে দেশে আসতে দেবে না। আমি আসব, মামলার মুখোমুখি হব, কোর্টে দাঁড়াব। এক প্রকার যুদ্ধ করেই দেশে আসি।

 

আওয়ামী লীগ সভানেত্রী হওয়ার পর দেশে ফিরে আসার কথা তুলে ধরে তিনি বলেন, ওর (তারেক রহমান) বাপও তো ঠেকাতে পারেনি। আমি দেশে ফিরে এসেছি। রাজনীতি করার শখ, বাইরে পালিয়ে থাকে কেন? আওয়ামী লীগ উৎখাত করবে! আওয়ামী লীগ ভেসে আসেনি! আওয়ামী লীগ বিএনপির মতো পকেটের মধ্যে সৃষ্টি হওয়া দল না- এটা মনে রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বহু মার খেয়েছি। আর নয়, যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। যে হাত আগুন দিতে আসবে সে হাত সেই আগুনে দিতে হবে। আর সহ্য করা হবে না। আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।


শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোট চুরি করেনি, বরং জনগণের ভোট সংরক্ষণ করেছে। ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ভোট চুরি করেছিল বলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়।  
আমরা ১৪ বছরে এত উন্নতি করতে পারলে, ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা করতে পারল না কেন? আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। ছয় বছর থেকে ৬০ বছরের বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গুনে গুনে তার জবাব দিতে পারতাম। সেই ক্ষমতা আওয়ামী লীগের আছে। কিন্তু আমরা তা করিনি।