NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২২ এএম

আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসা তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।  

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার তাদের নিয়োগ দেন। বিকেলে তাঁদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

 

কালের কণ্ঠকে তিনি বলেন, 'বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান হবে। প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন। ’ 

 

এ নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন মোট ৯ জন বিচারপতি। শপথের পর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারকের পদের মেয়াদ ৬৭ বছর।