NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শেষ অফিসিয়াল ব্রিফিংয়ে যা বললেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ পিএম

>
শেষ অফিসিয়াল ব্রিফিংয়ে যা বললেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব

আগামী ১৫ ডি‌সেম্বর অবস‌রে যা‌চ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন পা‌নি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব ক‌বির বিন আনোয়ার। বিদায়বেলায় মন্ত্রিপরিষদ সচিবের দাবি, মানুষের কথা চিন্তা করে দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন তিনি।

সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে ম‌ন্ত্রিসভা বৈঠ‌কের সিদ্ধান্ত জানা‌নোর সময় তি‌নি এ কথা ব‌লেন।

সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব ব‌লেন, কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনা‌দের (সাংবা‌দিক) স‌ঙ্গে শেষ (ব্রি‌ফিং)।

 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেওয়ার।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র অবসর নিচ্ছি। এখন আল্লাহর রহমতে দেখা যাক কী করা যায়।

সরকার যদি আপনাকে নতুন কোনো দায়িত্ব অফার করে, সেক্ষেত্রে কী করবেন- এমন প্রশ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি।

এ সময় তিনি উপস্থিত সব সংবাদকর্মীকে ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।