NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘ম্যাচ জিততে সাকিবদের কাউকে করতে হবে ৩০০’


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:২৫ এএম

>
‘ম্যাচ জিততে সাকিবদের কাউকে করতে হবে ৩০০’

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য পাহাড়সম রান ছুঁড়ে দিয়েছে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষ সেশনে ৫১২ রানের লিডে পৌঁছে টাইগারদের ব্যাট করতে পাঠায় লোকেশ রাহুলের দল। তবে টাইগাররা দিন পার করেছে কোনো উইকেট ছাড়াই। এখনো হাতে দুই দিন সময় থাকলেও ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বলছেন ম্যাচ জিততে টাইগার ব্যাটারদের কাউকে করতে হবে ৩০০ রান। শেষ দুই দিনে প্রয়োজন ৪৭১ রান, হাতে দশ উইকেট।

তৃতীয় দিনের শেষ বিকেল অবশ্য টাইগাররা কোনো বিপদ ছাড়াই কাটিয়েছে। দুই ওপেনার জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে মাঠ ছেড়েছেন। বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ জয়ের পথটাও দেখালেন কুলদীপ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই স্পিনার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। তবে এটাই ক্রিকেট। খেলার ধরনই এমন। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো... তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অলআউট করা যায়। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য।’

কুলদীপ আরও যোগ করেন, ‘আমাদের হাতে আরও দুই দিন আছে। টেস্টে অনেক সময় আছে। এখনও ১৮০ ওভার বাকি। এই ধরনের ক্রিকেটে অনেক সময়। আমাদের কোনো তাড়া ছিল না ব্যাট দেওয়ার। এর চেয়ে রান করে তাদের দেওয়াটা ভালো। এটা আমাদের বোলারদেরও সুযোগ দেয়, যখন আপনি ডিফেন্ড করবেন। কোনো দলকে অনুমান করা যায় না বোলিং বা ব্যাটিংয়ের সময়। ৪০০ রান কখনও কখনও সহজ হয়ে যায়। যদি কেউ সেট হয়ে যায়, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব। এমন না যে আমরা ভয় পেয়েছি। আমরা চা বিরতি অবধি ব্যাট করে তাদের ১৫-২০ ওভার দিতে চেয়েছি।’