NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সেঞ্চুরি করে কোহলি-দ্রাবিড়ের বাহবা কুড়ালেন জাকির


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:০৪ এএম

>
সেঞ্চুরি করে কোহলি-দ্রাবিড়ের বাহবা কুড়ালেন জাকির

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি করলেন জাকির হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩১১ মিনিট ব্যাট করে দুর্দান্ত এ সেঞ্চুরি করেছেন তিনি। তবে শতকের ঠিক ৩ মিনিট পরই জাকির আউট, ১০০ রানে। তবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় অভিষিক্ত এ ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। 

মাঠে কোহলি-জাকিরের এমন দৃশ্য দেখে অবশ্য বোঝার উপায় ছিল না কি কথা হচ্ছে তাদের মধ্যে। তবে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসার পর জাকিরের কাছে জানতে চাওয়া হলে তিনিই বলেন, ‘উনি (বিরাট কোহলি) অভিনন্দন জানাচ্ছিল, আমি ধন্যবাদ দিয়েছি আরকি।’

এদিকে চতুর্থ দিনের খেলা শেষে ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় হাত মিলিয়েছেন জাকিরের সঙ্গে। সেই সময়ের আলাপ নিয়েও 
কথা বলেছেন টাইগার এই ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'স্যার (রাহুল দ্রাবিড়) বলেছেন যে খুব ভালো ব্যাটিং করেছি। অভিনন্দন জানিয়েছেন তিনি। এমন গ্রেট একজন প্লেয়ার (দ্রাবিড়) এবং গ্রেটন কোচ এসে যখন অনুপ্রাণিত করে অবশ্যই খুব ভালো লাগে।’