NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

মুক্তিযোদ্ধা তালিকার গেজেট বাতিল করতে পারবে না জামুকা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৭ এএম

মুক্তিযোদ্ধা তালিকার গেজেট বাতিল করতে পারবে না জামুকা

ঢাকা: মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাই করে গেজেট প্রকাশের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তা আর বাতিল করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয় আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি যোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন। বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন কর্মকর্তা- কর্মচারীর গেজেট হওয়ার পরও আবার যাচাই-বাছাইয়ের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালের ৭ এপ্রিল রিট করেন। রিটকারিরা বেশিরভাগই নৌবাহিনীর কমান্ডার ছিলেন।

ওইবছরই কেন গেজেট হওয়ার পরও আবারও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার এ রায় দেন দেশের এ উচ্চ আদালত।