NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আরশদীপের নো বলের হ্যাটট্রিক নিয়ে হার্দিকের ক্ষোভ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ পিএম

>
আরশদীপের নো বলের হ্যাটট্রিক নিয়ে হার্দিকের ক্ষোভ

আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা অপরাধ। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আরশদীপকে।

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এভাবে কথাগুলো বললেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডে।  

হার্দিক কিছুটা হলেও হারের দায় চাপিয়েছেন আরশদীপের ওপর। তিনি বলেছেন, আগেও আরশদীপ অনেক নো বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নো বল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভাল বল করতে পারবে। 

ম্যাচে ২ ওভারে পাঁচটি নো বল করেন আরশদীপ। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। এর জন্য একটি উইকেটও পাননি তিনি। তার এই খারাপ বোলিংয়ের খেসারত দিতে হয় ভারতীয় দলকে। আরশদীপ ভারতের প্রথম বোলার যিনি নো বলের হ্যাটট্রিক করলেন।

বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, বোলিংয়ের শুরুটা ভালো হয়নি আমাদের। ব্যাট হাতেও শুরুটা খারাপ হয়েছে। পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি। তবে খেলায় একটা দিন ভালো-খারাপ হতেই পারে। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। 

অবশ্য সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হার্দিক। তাদের বিষয়ে হার্দিক বলেন, শেষ পর্যন্ত আমরা খেলায় ছিলাম। তার জন্য সূর্য, অক্ষরদের ধন্যবাদ। আশা করছি পরের ম্যাচে আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।