NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিপিএলের অংশ হতে ঢাকা এসেছেন অ্যামব্রোস


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:৫৬ পিএম

>
বিপিএলের অংশ হতে ঢাকা এসেছেন অ্যামব্রোস

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস। তার ঢাকা পৌঁছানোর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার জানিয়ে দিলেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর প্রত্যাশা করে ফেলবেন না যেন।’

যদিও ধারাভাষ্যকার হিসেবে অ্যামব্রোস খুব বেশি পরিচিত অথবা জনপ্রিয় নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এছাড়াও গেল বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

সে স্মৃতি মনে করে অ্যামব্রোস বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’