NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কাটার বল শিখছেন এবাদত


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫০ এএম

>
কাটার বল শিখছেন এবাদত

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ধারাবাহিক ছিলেন এবাদত হোসেন। বিশেষ করে বাংলাদেশ দলের হয়ে লাল বলের দলে নিয়মিত ক্রিকেটার এই পেসার। সবশেষ সাদা বলের ক্রিকেটেও নিয়মিত হয়ে উঠেছেন টাইগার এই ক্রিকেটার। যে কারণে নিজের বোলিং ভান্ডারে যুক্ত করছেন নতুন অস্ত্র।

পেস বোলিংয়ে বেশ জোরেই বল করতে পারেন এবাদত। একইসঙ্গে ইয়র্কার এবং বাউন্সারেও নিজেকে দক্ষ করে তুলেছেন এই পেসার। তবে এবার নিজের বোলিংয়ে বৈচিত্র আনতে নতুন করে শিখছেন কাটার বল। কেননা, বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে নতুন সব ডেলিভারী যোগ করার বিকল্প নেই, এমনটাই মনে করেন এবাদত।

বিপিএল খেলতে সব দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। আর সেখানেই আজ বৃহস্পতিবার বরিশালের দলীয় অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমি জোরে বল করতে পারি এবং ইয়র্কারে দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে আমি কাটার নিয়ে কাজ করছি। দুইটা কাটারই আমি পারি কিন্তু আরও ভালো যাতে হয় সেজন্য কাজ করছি।’

মুস্তাফিজের কাটার প্রসঙ্গে এবাদত বলেন, ‘মুস্তাফিজ তো কাটার ভালো পারে। তার থেকে টি-টোয়েন্টিতে (কাটার) শিখেছিলাম। স্লোয়ার-বাউন্সার করার জন্য সে আমার গ্রিপটা একটু পরিবর্তন করে দিয়েছিলো, এটাতে আমার অনেক উপকার হয়েছে।’