NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ এএম

>
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। রয়েছে একটি টেস্ট ম্যাচও।

মার্চের ১২ তারিখ ঢাকায় আসবে আয়ারল্যান্ড। মূল ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা যা মাঠে গড়াবে ১৫ মার্চ। এরপর ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মূল লড়াই। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এবং ৩১ মার্চ একই মাঠে। এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।