NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

মিডিয়া কাপ ফুটবলের শিরোপা লড়াই বুধবার


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ এএম

>
মিডিয়া কাপ ফুটবলের শিরোপা লড়াই বুধবার

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল আগামীকাল বুধবার। বৈশাখী টিভি দৈনিক কালবেলার এবং ডিবিসি-চ্যানেল আইয়ের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। দুই সেমিফাইনাল বিজয়ী এক ঘন্টা বিরতির পর ফাইনাল খেলবে।

আজ মঙ্গলবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে চ্যানেল আই। ৩-১ গোলে তারা জাগোনিউজকে হারিয়েছে। চ্যানেল আইয়ের আনোয়ার ম্যাচ সেরা হয়েছেন।

কালবেলা ও ডিবিসি উভয় ২-০ গোলে আরটিভি এবং ডেইলি স্টারকে পরাজিত করে। কালবেলার শহীদ এবং ডিবিসির শরীফ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে বৈশাখী টিভি ১-০ গোলে বাংলা ট্রিবিউনকে হারায়। একমাত্র জয়সূচক গোলদাতা জাহিদ ম্যাচ সেরা হয়েছেন।  

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আব্দুল গাফফার ও বিএসজেএ’র সদস্যরা ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন।