NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কলির চমক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ পিএম

>
বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কলির চমক

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে বিশ্বকাপ শ্যুটিং। বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কোনো পদক নেই। পদক তো দূরের কথা, পদক নির্ধারণী পর্যায় পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ। নারী শ্যুটার কামরুন নাহার কলি নতুন দিগন্তের সূচনা করেছেন। 

১০ মিটার এয়ার রাইফেল মহিলা ব্যক্তিগত ইভেন্টে কলি অষ্টম হয়েছেন। বিশ্বকাপ শ্যুটিংয়ে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শ্যুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। আমরা শ্যুটিং অঙ্গন দারুণ গর্বিত।’
 
কলি ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়েছিলেন। ৬২৮.৪ স্কোর করেন এই শ্যুটার। পদকের জন্য ৮ জন শুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের। 

কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর। বিশ্ব চ্যাম্পিয়নশীপের স্কোর এবং বিশ্বকাপে ফাইনাল রাউন্ডে খেলায় কলির ইভেন্টে বিশ্ব সেরা দশ জনের মধ্যে থাকার সম্ভাবনা দেখছেন সাবেক শ্যুটার রত্না, ‘দারুণ ছন্দে রয়েছে কলি। খুব শীঘ্রই আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশন র‍্যাংকিং প্রকাশ করবে। ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে কলি বিশ্বের সেরা দশের মধ্যে থাকার দাবিদার।’