NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভেবো না’—মেয়েকে রাভিনা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

>
‘ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভেবো না’—মেয়েকে রাভিনা

আদর্শ মা হিসেবে মেয়েকে সবক দিচ্ছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ‘ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভাববার কোনো কারণ নেই। ওরা সবার দিকেই তাকায়। এটা ওদের অসুখ।’ শুনে হেসে কুটিকুটি মেয়ে রাশা।

সম্প্রতি এমনই একটি মজার ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন রাভিনা। যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মা-মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরা পড়ে ক্যামেরায়।

নব্বই দশকের লাস্যময়ী অভিনেত্রী রাভিনা। একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে। তাদের এ সম্পর্ক পরবর্তীতে বাগদান পর্যন্তও গড়ায়। কিন্তু অক্ষয় আবার সম্পর্কে জড়ান টুইঙ্কেল খান্নার সঙ্গে। প্রেমে বড়সড় ধরনের ধোঁকা খান নায়িকা। তাই তো মেয়েকে ছেলেদের ব্যাপারে মজার ছলেই সতর্কবার্তা দিচ্ছেন মা।

শোনা যাচ্ছে, শিগগির বলিউডে অভিষেক ঘটবে রাশার। অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে তার বিপরীতে। থাকছেন অজয়ও। ছবিটি পরিচালনা করবেন অভিষেক কাপুর।