NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আলপনা ও বর্ণমালায় সাজছে শহীদ মিনার


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

>
আলপনা ও বর্ণমালায় সাজছে শহীদ মিনার

আর মাত্র এক দিন। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতের পর ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন।  শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করবে সালাম, বরকত, রফিক, জব্বারদের; যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা বাংলা।

প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরোদমে চলছে প্রস্তুতি। রঙে রঙে সেজে উঠছে স্মৃতির মিনার।

রোববার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, মিনারের মূল বেদিসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হচ্ছে। ঝাড়ু ও ধোয়ামোছাসহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। চলছে আলপনা, সাজসজ্জা ও গাছের গুঁড়ি রং করার কাজ।

শহীদ মিনারের আশপাশের সব দেয়ালে ছবি ও বাণীতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আর দেশের কথা। কেউ ভাষা শহীদের ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা। প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেয়ালে আলপনা ও ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান লেখার কাজ করছেন।

শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি আজ থেকেই লক্ষ্য করা গেছে। গত দুইদিন ধরে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আলপনার কাজে নিয়োজিত ঢাবির চারুকলার শিক্ষার্থী আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, গত দুই বছর আলপনা আঁকার কাজ করছি। বেশ উপভোগ করি এটি। আমাদের এই সংস্কৃতি চালু থাকুক। দায়িত্ববোধ, দেশ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও কাজ করছি।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজ (রোববার) সংবাদ সম্মেলন করেছে ডিএমপি। এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ২১শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২টার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তারা বিদায় নেওয়ার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে মহান একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশা করছি, যথাসময়ে আমরা কার্যক্রম শেষ করতে পারব।