NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

শর্ত অনুযায়ী খালেদা জিয়া রাজনীতি করতে পারেন না : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ০৭:০২ এএম

শর্ত অনুযায়ী খালেদা জিয়া রাজনীতি করতে পারেন না : তথ্যমন্ত্রী

ঢাকা: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় শর্তসাপেক্ষে কারাগারের বাইরে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী কেউ দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হলে তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের বেশি সময় সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং নির্বাচন করার প্রশ্নই আসে না। তাকে শর্তসাপেক্ষে শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় কারাগারের বাইরে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে।

হাছান মাহমুদ আরো বলেন, শর্ত অনুযায়ী খালেদা জিয়া রাজনীতিও করতে পারেন না। যে শর্তে তাকে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই শর্তের মধ্যে তিনি যে রাজনীতি করতে পারবেন, তা নেই। শর্তে বলা আছে, তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন এবং অন্য কোনো কিছু করতে পারবেন না।  

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ যদি বলে থাকেন, বলতে পারেন, তবে আমি যতদূর জানি, আইন-কানুন বুঝি-জানি, খোঁজখবর নিয়েছি শর্ত অনুযায়ী তিনি বাসায় থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। কিন্তু তার রাজনীতি করতে পারার কথা নয়।