NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সর্বকালের সেরা মেসিকে দেখা যাবে এবার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৬ পিএম

>
সর্বকালের সেরা মেসিকে দেখা যাবে এবার

বার্সেলোনায় শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছেন লিওনেল মেসি। তবে দীর্ঘদিনের ক্লাব বদলে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির ডেরায় পাড়ি জমানোর পর সেই ছন্দে কিছুটা ছেদ পড়েছে। ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি অবশ্য বিশ্বাস করেন, আগামী মৌসুমে স্বরূপে ফিরবেন মেসি।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে খেলাইফি বলেন, ‘রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসির এই মৌসুমটা হয়ত তার সেরা ছিল না। তবে বার্সেলোনায় ২০ বছর কাটিয়ে এরপর একটি নতুন দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন দল, নতুন সংস্কৃতি; এ সবকিছুর সঙ্গে তাকে মানিয়ে নিতে হয়েছে। এছাড়া করোনাও তাকে ভুগিয়েছে।’

তবে বাঁ পায়ের জাদুকর মেসি আগামী মৌসুমে তার সহজাত বিস্ময়কর ফুটবল নৈপুণ্যে সবাইকে মুগ্ধ কর‍তে পারবেন বলে বিশ্বাস পিএসজি সভাপতির, ‘গত মৌসুম মেসির জন্য সহজ ছিল না। তবে আগামী মৌসুমে আমরা মেসির সর্বকালের সেরা ভার্শন দেখতে পাব।’

গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ‘মাত্র’ ১১ গোল করতে পেরেছিলেন মেসি, গোল বানিয়ে দিয়েছিলেন ১৪টি। অথচ বার্সেলোনায় নিজের সংকটময় শেষ মৌসুমেও ৩৮ গোলে করেছিলেন তিনি।

পিএসজির হয়ে ঠিক জ্বলে উঠতে না পারলেও আর্জেন্টিনার হয়ে কিন্তু নিয়মিত আলো ছড়াচ্ছেন মেসি। দেশের হয়ে সবশেষ ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে রেকর্ড ৫ গোল করেছেন তিনি।