NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দলে এলেন, দেখলেন এবং বাদও গেলেন


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম

>
দলে এলেন, দেখলেন এবং বাদও গেলেন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগমুহূর্তে বৃহস্পতিবার টাইগার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। তবে শুক্রবার মাঠে নামা হয়নি এই ব্যাটারের, কাটিয়েছেন ডাগআউটে। অবশ্য দলে ডাক পাওয়ার একদিন পরই আবার দল থেকে বাদ পড়লেন তিনি।

সোমবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে। আর সেই ম্যাচের দল থেকে ছিটকে গিয়েছেন যুববিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। শামীমের সঙ্গে বিষয়টি ঠিক এমন দাঁড়াল যে, দলে আসলেন দেখলেন আবার বাদও গেলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্যও শামীম রয়েছেন বাংলাদেশ দলে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।