NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ভূমিকম্পে বাবা হারানো শিশুর দায়িত্ব নিলেন রোনালদো


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ এএম

>
ভূমিকম্পে বাবা হারানো শিশুর দায়িত্ব নিলেন রোনালদো

তুরস্কের ভূমিকম্পে প্রায় সবই হারিয়ে ফেলেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত নাবিল সাঈদ। যদিও তার ইচ্ছে ছিল, জীবনে একবার হলেও প্রিয় তারকার সঙ্গে দেখা করবে সে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। নাবিলের সঙ্গে দেখা করেছেন পর্তুগিজ সুপারস্টার।

গতকাল শনিবার (৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছর বয়সী নাবিল তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধারকারী দলের কাছে রোনালদোর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং তা সৌদি কর্তৃপক্ষের নজড়ে আসে।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুর্কি আলালশিখ টুইটারে ক্লিপটি শেয়ার করেছেন এবং নাবিলের পরিচয় জানতে চেয়েছেন। এমনকি তিনি নাবিল ও তার মাকে সৌদি আরবে স্বাগত জানান।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, যখন নাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সে কার সঙ্গে সৌদি ভ্রমণ করতে চায়? নাবিল উত্তরে বলেছিল, ‘আমার বাবা এবং মা, কিন্তু দ্রুতই নিজেকে সংশোধন করে বলেছিল—তার বাবা আর নেই। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিলের বাবা প্রাণ হারান।’ 

রোনালদোর খেলা দেখার পাশাপশি তার সঙ্গে দেখার করার ইচ্ছেও পূরণ হয়েছে নাবিলের। রোনালদোকে দেখার সঙ্গে ‘আমি তোমাকে ভালবাসি’ বলে হাত মেলাতে যায় নাবিল। আর সেসময় নাবিলকে জড়িয়ে তার খোঁজখবর নেন রোনালদো।

রোনালদোর সঙ্গে দেখা করতে পেরে নাবিল জানায়, ‘আমি যখন রোনালদোকে দেখি, আমার কাছে মনে হচ্ছিল, এটা হয়তো একটা স্বপ্ন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি জানি না, কখন এই স্বপ্নের শেষ হবে। আমি আশা করি, এটা স্বপ্ন নয় সত্য।’

গণমাধ্যমের খবরে জানা গেছে, নাবিলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন রোনালদো। শুধু নাবিল নয়, এর আগেও বহু পিছিয়ে পড়া শিশুর দায়িত্ব নিয়েছিলেন রোনালদো।