NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

৭৫১ দিন পর হারলেন মেসি-এমবাপেরা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:২৩ এএম

>
৭৫১ দিন পর হারলেন মেসি-এমবাপেরা

ফ্রেঞ্চ লিগে আগের ম্যাচেই পয়েন্ট তালিকার ১৫তম স্থানে থাকা ব্রেস্তের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর অবস্থা থেকে কোনোমতে জয় নিয়ে ফিরেছিলেন মেসি-এমবাপ্পেরা। কিন্তু এবার আর রক্ষা হল না। রেনের বিপক্ষে ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো তাদের। ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখল পিএসজি। দিনের হিসেবে সময়টা ৭৫১ দিন।

ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই (ম্যাচের ৪৫ মিনিটে) কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কালিমুয়েন্দু আরও বড় সর্বনাশ করেন পিএসজির। রেনেকে এগিয়ে দেন ২-০ গোলে।

এটি এ মৌসুমে পিএসজির লিগে চতুর্থ হার। ২০২৩ সালের শুরুটা কেন যেন একেবারেই ভালো যাচ্ছে না দলটির। লিগের চারটি হারের প্রতিটিই যে নতুন বছর শুরু হওয়ার পর। গত জানুয়ারিতেই রেনের কাছে হেরেছিল পিএসজি।

এই হারে প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের কিছুটা সুবিধাই হয়ে গেল। রেঁসের বিপক্ষে আজকের অপর ম্যাচ জিতলেই পিএসজির সঙ্গে তারা পয়েন্টের ব্যবধান ৭-এ নামিয়ে আনতে পারবে।