NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মাঠে নামার আগেই ইংলিশ শিবিরে দুঃসংবাদ


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১১ এএম

>
মাঠে নামার আগেই ইংলিশ শিবিরে দুঃসংবাদ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে চোটের থাবা ইংলিশ শিবিরে। ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মার্কাস । আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইতালি ও ইউক্রেইনের বিপক্ষে র‍্যাশফোর্ডকে না পাওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফুলহ্যামের বিপক্ষে গত রোববার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান র‍্যাশফোর্ড। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি তিনি, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে।

গত বিশ্বকাপে তিনটি গোল করা র‍্যাশফোর্ড এই মৌসুমে আছেন ভালো ফর্মে। ক্লাব ও দেশের হয়ে গোল করেছেন ৩০টি।

চোটের কারণে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্টও। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার।

কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড আগামী ২৪ মার্চ খেলবে ইতালির বিপক্ষে। তাদের পরের ম্যাচ আগামী ২৭ মার্চ, প্রতিপক্ষ ইউক্রেইন।