NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম: সাকিব


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ পিএম

>
পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম: সাকিব

মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন বা ম্যাচ না থাকায় দলের খেলোয়াড়রা সিলেটে বেশ ফুরফুরে মেজাজে আছেন। কেউ হোটেলরুমে বিশ্রামে কেউবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তবে সাকিব আল হাসানের যেন নেই কোনো বিরাম। সিলেট থেকে সকালেই ছুটে এসেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।

সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, 'শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।'

এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, 'যে পারে সে সবই পারে।'

মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন সাকিব। যদিও মাঠের বাইরে নানা বিতর্ক পিছু ছাড়ছে না তার। 

এদিকে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।