NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

হাতিরঝিল জাতীয় সম্পত্তি: হাইকোর্ট


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ পিএম

>
হাতিরঝিল জাতীয় সম্পত্তি: হাইকোর্ট

হাতিরঝিল পাবলিক ট্রাস্ট প্রোপার্টি তথা জনগণের ন্যাস সম্পত্তি তথা জাতীয় সম্পত্তি বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, হাতিরঝিলের পানি ও এর নজরকাড়া সৌন্দর্য অমূল্য সম্পদ। এ সম্পদকে কোনোভাবে ধ্বংস বা ক্ষতি করা যাবে না। বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকা রাজধানী ঢাকার ফুসফুস হিসেবেও অভিহিত করা হয়েছে রায়ে।

চার বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৩০ জুন কয়েক দফা নির্দেশনা, পরামর্শসহ ওই রায় দেন। ৫৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।