NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বার্সেলোনাকে আটকে দিলো ‘পুঁচকে’ গেতাফে


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৫:১৬ এএম

বার্সেলোনাকে আটকে দিলো ‘পুঁচকে’ গেতাফে

ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ দেখায় হারের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জিরোনার বিপক্ষে ব্যর্থতার পর এবার ‘পুঁচকে’ গেতাফের মাঠেও গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। অবশ্য বল দখলের দৌড়ে এগিয়ে ছিল জাভি হান্দার্দেজের দলই। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আরও একবার জালের খোঁজ পেল না লেভাদোভস্কিরা। 

ঘরের মাঠে টানা দুই ম্যাচে ব্যর্থতার পর প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেও ভাগ্যের শিকে ছিড়ল না বার্সার। রোববার গেতাফের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরািই। অবশ্য বার্সার দেওয়াল ভাঙতে পারেননি গেতাফে ফরোয়ার্ড। প্রতিপক্ষের আক্রমণের পর ম্যাচে ফিরে বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। 

 

এর মধ্যেই ম্যাচের ২৫তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল বার্সেলোনা। মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ফ্রি কিকে লেভানদোভস্কির ফ্লিকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। কিছুটা এগিয়ে গিয়ে শট নেন তিনি। কাছের পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান আলেহান্দ্রো বাল্দে। তার শটও ফেরে একই পোস্টে লেগে!

গেতাফের ‘ডেডলক’ ভাঙতে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি। বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফাতি। তবে বিশেষ দিনে দলকে জেতাতে পারেননি। 

 

অন্যদিকে, গোলের সেরা সুযোগটা সৃষ্টি করেছিল গেতাফেই। ম্যাচের অন্তিম মুহূর্তে আরাউহোর ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বার্সা। কিন্তু বোর্হা মাইয়োরালের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।

 এ নিয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ জাভির শিষ্যরা। তবে লা লিগায় ২৯ ম্যাচে ২৩ জয় ও চতুর্থ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।