NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বন্যাদুর্গতদের পাশে রাকাব পরিবার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ এএম

>
বন্যাদুর্গতদের পাশে রাকাব পরিবার

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিবার। দুর্গতদের সাহায্যে নিজেদের এক দিনের বেতনের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুন) অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে হস্তান্তর করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলীম উল্লাহ ও রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়াল উত্তরের এই বিশেষায়িত ব্যাংক।