NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে লুক্সেমবার্গের মন্ত্রীর শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ১০:৩১ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে লুক্সেমবার্গের মন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট।

রোববার (৩০ এপ্রিল) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লুক্সেমবার্গের মন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে তিনি ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘর ঘু‌রে দে‌খেন এবং সেখা‌নে থাকা দর্শনার্থী বই‌য়ে স্বাক্ষর ক‌রেন। প‌রে বিকে‌লে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আল‌মের স‌ঙ্গে বৈঠক ক‌রেন ফেয়ট।

চারদি‌নের সফ‌রে শুক্রবার সকা‌লে ঢাকায় আসেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।